ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ, ৪০ জান্তাসেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২৬, ১৩ অক্টোবর ২০২২
মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ, ৪০ জান্তাসেনা নিহত
ছবি: সংগৃহীত

মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জান্তা বাহিনীর ৪০জনের বেশি সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স-পিডিএফ।

বুধবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলে দুদিনব্যাপী দফায় দফায় সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটেছে।

মিয়ানমারের সাগাইং, ম্যাগুই, মেন্দাল ও চিন রাজ্যসহ কয়েকটি অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স-পিডিএফ ও জান্তাবাহিনীর সদস্যদের মধ্যে চলছে ব্যাপক সংঘর্ষ। গত ২ দিন ধরে পিডিএফসহ স্থানীয় আরও কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জান্তাবাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ৪০ জনের বেশি সেনা নিহত হয় বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো।

Advertisement

আরো পড়ুন>> প্রথম স্ত্রীর ভরণপোষণে অসমর্থ মুসলিম পুরুষদের দ্বিতীয় বিয়েতে নিষেধাজ্ঞা

যদিও, এ বিষয়ে জান্তা সরকার এখনও কিছু জানায়নি।

এর আগে, সোমবারও সাগাইংয়ের ম্যাগুই এলাকায় জান্তাবাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে মাইন বিস্ফোরণ ঘটায় পিপলস ডিফেন্স ফোর্সের সদস্যরা। এতে হতাহতের পাশাপাশি জান্তাসেনাদের কয়েকটি যানবাহন ধ্বংস হয়। দুইদিনব্যাপী এসব হামলায় এখনও জান্তাবাহিনীর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!