ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কঙ্গোতে ১২ জনের শিরশ্ছেদ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৯, ১৫ অক্টোবর ২০২২
কঙ্গোতে ১২ জনের শিরশ্ছেদ!
ফাইল ফটো

আফ্রিকার দেশ ডি আর কঙ্গোর পূর্বাঞ্চলীয় একটি গ্রামে ১২ জনকে রামদা দিয়ে শিরশ্ছেদ করেছে সন্ত্রাসী। শনিবার স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানায় এএফপি।

স্থানীয় সুশীলসমাজ নেতা গুস্তাভ কাকানি বলেন, শুক্রবার সকালে আইতুরি প্রদেশের মসাম গ্রামে এ বিভৎস হামলা চালায় সশস্ত্র ব্যক্তিরা। নিহতদের মধ্যে নারী ও পুরুষ রয়েছে। কয়েকজনকে রামদা দিয়ে শিরশ্ছেদ করা হয়।

তিনি আরো বলেন, হাত-পা বাঁধা অবস্থায় কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। হত্যার আগে তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়।

Advertisement

কঙ্গোর বিশৃঙ্খলাপূর্ণ পূর্বাঞ্চলে ১২০টিরও বেশি সশস্ত্র গ্রুপ সক্রিয় রয়েছে। এর মধ্যে এডিএফ গ্রুপকে সবচেয়ে বেশি সহিংসতাপূর্ণ কর্মকাণ্ড চালাতে দেখা যায়। এ রকম হামলা চালানোয় আইতুরির আইরুমু ভূখন্ডে অ্যালাইড ডেমোক্রেটিক (এডিএফ) গ্রুপ সবচেয়ে বেশি তৎপর। তাদেরকে সেখানে প্রায় নিয়মিতভাবে সহিংসতা চালাতে দেখা যায়।

কঙ্গোর কয়েক হাজার মানুষকে গলা কেটে হত্যা করায় এবং প্রতিবেশি দেশ উগান্ডায় বিভিন্ন বোমা হামলা চালানোয় এ গ্রুপকে দায়ী করা হয়।

তবে কাকানি বলেন, শুক্রবারের এ ঘৃণ্য হামলা কারা চালিয়েছে তা বলা যাচ্ছে না। 

আইরুমু ভূখন্ডের সামরিক প্রশাসক কর্নেল সাইরো সিম্বা বলেন, ঘটনাস্থল থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সূত্র- ব্যারনস।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!