[ আন্তর্জাতিক ]
মিয়ানমারে তিনদিনে ৪০ জান্তা নিহত
ছবি: সংগৃহীত
মিয়ানমারজুড়ে তিনদিনে পিপলস ডিফেন্স ফোস গ্রুপ (পিডিএফ) ও জাতিগত সশস্ত্র সংগঠনসহ প্রতিরোধ গোষ্ঠীর হামলায় অন্তত ৪০ সামরিক জান্তা নিহত হয়েছেন।
পিডিএফ’র বরাতে দ্য ইরাবতি জানায়, শনিবার ইয়ে শহর থেকে থানপু যাওয়াতে এলাকায় যাওয়ার সময় মিয়ানমার সেনাদের সাতটি গাড়িবহরে হামলায় অন্তত ১০ জন জান্তা নিহত হন। ঐ হামলায় দুটি বহর ধ্বংস হয়েছে।
ক্যাইনসেইকগ্যি জনপদে ৩২ ব্যাটলিয়নের ওপর পিডিএফ’র ড্রোন হামলায় এক ক্যাপ্টেনসহ দুই সেনা নিহত হন। গত শুক্রবার তানিনথারি অঞ্চলের দাউই জনপদে নিহত হয়েছেন ১৫ জন সেনা।
.png)
শনিবার সন্ধ্যায় সাগাইং অঞ্চলের মনওয়া শহরে মিয়ানমার রয়েল ড্রাগনের হামলায় সামরিক বহরের তিন জান্তা সদস্য নিহত হন।
এছাড়া শনিবার চাউং-ইউ জনপদে সেনাদের অভিযানের সময় মাইন বিস্ফোরণে অন্তত ছয় সামরিক জান্তা নিহত হন। তাছাড়া অন্যান্য অঞ্চলে প্রতিরোধ গোষ্ঠীর হামলায় আরো চার জান্তা নিহত হন।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!