বৃহস্পতিবার (২০ অক্টোবর) দেশটির মধ্যাঞ্চলের শহর আগুয়াসকালিয়েন্টেসে এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। কোনো প্রাণের ক্ষতি না হলেও বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
.png)
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা যায়, ট্রেনের ধাক্কায় ট্রাকটিতে আগুন ধরে যাওয়ার পর দাউ দাউ করে আগুন জ্বলছে। আশপাশের এলাকা থেকে লোকজন অন্যত্র ছুটছে।
আরো পড়ুন>> টুইটারের ৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ইলন মাস্কের
আগুয়াসকালিয়েন্টেস শহরের ফায়ার সার্ভিস প্রধান মিগুয়েল মুরিলো জানান, অগ্নিনিরাপত্তাকর্মীরা এখনও ঘটনাস্থলে কাজ করছে। সরিয়ে নেওয়া হয়েছে দেড় হাজারের বেশি মানুষকে।
তিনি আরো জানান, তীব্র ধোঁয়ার কারণে একজন অসুস্থ হয়ে পড়েছেন। তবে হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাকটির চালককে আটক করা হয়েছে।