স্থানীয় সময় বৃহস্পতিবার জেনিন শহর ও শরণার্থী ক্যাম্পে নিরস্ত্র যুবক এবং ফিলিস্তিনি যোদ্ধাদের সময় তীব্র সংঘাতের সময় অভিযান চালায় ইসরায়েলি সেনারা। অভিযানের এক ঘণ্টার কম সময়ের মধ্যে আল ব্রাইকি মারা যান। এ অভিযানে আরো তিনজন ফিলিস্তিনি আহত হয়েছেন।
অভিযানের সময় বারাহ আলাওনেহকে গ্রেফতার করে ইসরায়েলি সেনারা। গত ২৮ সেপ্টেম্বর জেনিনে বড়ধরনের অভিযানে নিহত ২৬ বছর বয়সী ফিলিস্তিনি যোদ্ধা আহমাদ আলাওনেহের চাচাতো ভাই হচ্ছে বারাহ।
.png)
গত বছর থেকে ফিলিস্তিনের উত্তরাঞ্চলের জেনিন ন্যাবলাস শহরে ইসরায়েলি সেনাবাহিনীর তল্লাশিকেন্দ্র ও সেনাদের ওপর ফিলিস্তিনিদের গুলির ঘটনায় দখলকৃত পশ্চিম তীরে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর থেকে অন্তত তিনজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এরমধ্যে একজন জেনিনের অভিযানে এবং বাকি দুজন ন্যাবলাস এবং দখলকৃত পূর্ব জেরুজালেমের সামরিক তল্লাশিকেন্দ্র নিহত হন।
সামরিক অভিযানের অংশ হিসেবে সংগঠিত সশস্ত্র ফিলিস্তিনিদের প্রতিরোধ করতে জেনিন ও ন্যাবলাসে অভিযান পরিচালনা করছে ইসরায়েল। অভিযানে ফিলিস্তিনিদের হত্যা ও গ্রেফতার করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, অক্টোবরের শুরু থেকে জেনিনের উত্তরের সালেম তল্লাশিকেন্দ্রে পাঁচবার গুলি চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা।
এদিকে, অবৈধ বসতি শ্যাভাই শরমরনে একজন সেনার হত্যাকারীদের খুঁজে বের করতে ন্যাবলাস এবং তার কয়েকটি গ্রাম ১০ দিন ধরে ঘেরাও করে রেখেছে ইসরায়েলি সেনারা। এজন্য সেখনার চার লাখ ২০ হাজার ফিলিস্তিনি চলাফেরা করতে পারছেন না।