[ আন্তর্জাতিক ]
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুক হামলা হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া আরো অন্তত সাতজন আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার ৯টার দিকে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিবিসি প্রতিবেদনে বলা হয়, স্কুল ভবনের দরজা তালাবদ্ধ ছিল এবং সন্দেহভাজন ঐ বন্দুকধারী সেখানে কীভাবে প্রবেশ করে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলা শুরুর পর একপর্যায়ে বন্দুকধারীর হাতে থাকা অস্ত্রটি আর কাজ না করায় অনেকের প্রাণ রক্ষা পায়।
.png)
স্কুল কর্তৃপক্ষ বলছে, পুলিশ অভিযুক্ত ঐ বন্দুকধারীকে ‘দ্রুত থামিয়েছে’। সন্দেহভাজন হামলাকারীকে ১৯ বছর বয়সী সাবেক ছাত্র হিসাবে পুলিশ শনাক্ত করেছে। ঘটনাস্থলে পুলিশের সঙ্গে অভিযুক্ত হামলাকারীর গুলি বিনিময় হয়। সেখানেই ঐ বন্দুকধারীর মৃত্যু হয়।
হামলাকারী ছাড়া নিহত অন্য দু’জনের মধ্যে একজন কিশোরী এবং একজন নারী। হামলার পরপরই কিশোরীকে স্কুলের ভেতরেই মৃত ঘোষণা করা হয়। এছাড়া নিহত নারীকে হামলায় আহত হওয়ার পর হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বন্দুক হামলা
লিংক সফলভাবে কপি হয়েছে!