ভ্যাটিকানে এক অধিবেশনে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ার সর্বোত্তম ব্যবহার সম্পর্কে একটি প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি। একইসঙ্গে অনলাইনে পর্নোগ্রাফি দেখার ঝুঁকি সম্পর্কে ধর্মযাজক ও নানদের সতর্কও করেছেন পোপ ফ্রান্সিস।
৮৬ বছর বয়সী এ ধর্মীয় নেতা আরো বলেন, পর্নোগ্রাফি একটি পাপ। এ পাপ অনেকের মধ্যে রয়েছে। এমনকি ধর্মযাজক ও নানরা পর্নোগ্রাফি দেখেন। সেখান থেকেই শয়তান প্রবেশ করে। পবিত্র হৃদয় কখনো পর্নোগ্রাফি বা অশ্লীল তথ্য পেতে পারে না।
.png)
কীভাবে সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল দুনিয়ায় বিচরণ করা যায় সে সম্পর্কে পোপ বলেন, ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ার অপশনগুলো ব্যবহার করা উচিত। কিন্তু এসব প্রযুক্তিতে বেশি সময় নষ্ট করা উচিত নয়।
ফ্রান্সিস বলেন, যিনি পবিত্র অন্তরে যিশুকে গ্রহণ করেন তিনি কখনোই পর্নোগ্রাফির তথ্য গ্রহণ করবেন না।
পোপ পরামর্শ দিয়ে বলেন, ফোন থেকে পর্নোগ্রাফি মুছে ফেলুন। এতে আপনার হাতে প্রলোভন থাকবে না।