সোমবার (১ নভেম্বর) শ্রম বিষয়ক বৈশ্বিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণে এই মন্দা আরও বেড়ে যেতে পারে। কোভিড–১৯ মহামারীর পর থেকে চাকরিচ্যুত হয়েছেন অন্তত ৪ কোটি মানুষ।
আন্তর্জাতিক শ্রম সংগঠনের (আইএলও) এক প্রতিবেদনে জানানো হয়, বৈশ্বিক শ্রম বাজার গত কয়েক মাস ধরেই ক্রমশ সংকুচিত হচ্ছে। আইএলওর প্রধান গিলবার্ট হৌঙবো সাংবাদিকদের জানান, বিশেষ করে ২০২২ সালের সর্বশেষ তিন মাসে শ্রমিক নিয়োগের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। বেকারত্ব আরো বাড়তে পারে।
.png)
গভীর জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট, ব্যাপক মূল্যস্ফীতি, আর্থিক নীতি কঠোর করা এবং বিশ্বব্যাপী মন্দার আশঙ্কার মধ্যে জাতিসংঘের এই অঙ্গ প্রতিষ্ঠানটি জানিয়েছে, কর্মসংস্থান সৃষ্টির হার ও কাজের মান উভয়ই কমে যাচ্ছে।
আইএলওর প্রতিবেদনে বলা হয়, যদিও সাধারণত অর্থনৈতিক মন্দার ফলে শ্রমবাজারের সংকোচন এবং বেকারত্ব বাড়ার ক্ষেত্রে বেশ সময় লাগে তারপরও প্রাপ্ত তথ্য থেকে বোঝা যায়, শ্রম বাজারে একটি তীব্র মন্দা বিদ্যমান রয়েছে।
আরো পড়ুন>> দিল্লিতে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২
প্রতিবেদনে আরো বলা হয়েছে, চলতি বছরের শুরুতে বিশ্ব করোনা মহামারির ধাক্কা থেকে সামলে উঠতে শুরু করলেও জনসংখ্যা অনুপাতে কর্মসংস্থানের হার আবারও করোনা পূর্ববর্তী অবস্থায় ফিরে গিয়েছিল। তবে সম্প্রতি সেই পরিস্থিতির অবনতি ঘটেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মহামারির আগের তুলনায় শ্রমঘণ্টা কমেছে অন্তত দেড় শতাংশ। অর্থাৎ বিশ্বে অন্তত ৪ কোটি মানুষ সরাসরি কাজ হারিয়েছেন।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, যেহেতু বিশ্বজুড়ে শ্রম বাজার সংকুচিত হচ্ছে, মূল্যস্ফীতির কারণে প্রকৃত মজুরি কমছে। তাই বিশ্বের অনেক দেশের মানুষেরই দৈনন্দিন জীবনযাপনের মান অনেকটাই কমে গেছে, যা দেশগুলোর অর্থনীতিকেও নেতিবাচক দিকে প্রভাবিত করছে।
সূত্র: রয়টার্স