ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

২৮ বছরের যুবককে বিয়ে করতে পোল্যান্ড থেকে পাকিস্তানে ছুটে এলেন ৮৩ বছরের নারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩৮, ৭ নভেম্বর ২০২২
২৮ বছরের যুবককে বিয়ে করতে পোল্যান্ড থেকে পাকিস্তানে ছুটে এলেন ৮৩ বছরের নারী
হাফিজ মহম্মদ নাদিম ও ব্রোমা - ফাইল ছবি

ভালোবাসার বয়স হয় না। বয়স মেপে ভালোবাসা হয় না। আরও একবার প্রমাণ করে দিলেন ব্রোমা। মনের মানুষকে বিয়ে করবেন বলে পোল্যান্ড থেকে ছুটে গেলেন পাকিস্তানে। ব্রোমার বয়স ৮৩ বছর। আর তার প্রেমিকের বয়স ২৮ বছর।

সুদূর পোল্যান্ড থেকে হাফিজাবাদে ছুটে এসেছেন ব্রোমা। উদ্দেশ্য একটাই। হাফিজ মহম্মদ নাদিমকে বিয়ে করবেন। হাফিজ অটো সারাই করেন। সেসব নিয়ে অবশ্য একবারও ভাবেননি ব্রোমা। একটি পাকিস্তানি সংবাদমাধ্যমকে হাফিজ জানান, ছয় বছর আগে আলাপ হয়েছিল ব্রোমার সঙ্গে। তারপর নিয়মিত কথা হতো। কিন্তু কখনও দেখা হয়নি। বিয়ের সময়ই প্রথম দেখা।

হাফিজাবাদে এসে রীতিমতো প্রথা মেনে বিয়ে করেছেন ব্রোমা আর হাফিজ। লাল পোশাকে সেজেছেন ৮৩ বছরের পাত্রী। হাতে মেহেদি পরেছেন। আবার মুসলিম রীতি মেনে পাত্রকে হক মেহের অর্থাৎ টাকাও দিয়েছেন।

Advertisement

আরো পড়ুন>> রামদা হাতে স্কুলের বারান্দায় হেঁটে ভাইরাল হওয়া সেই শিক্ষক বরখাস্ত

হাফিজের পরিবার জানিয়েছে, তুতো বোনের সঙ্গে বিয়ের ঠিক হয়েছিল হাফিজের। কিন্তু তিনি রাজি হননি। শেষ পর্যন্ত ব্রোমাকেই বিয়ে করেন। অসমবয়সের কারণে এই বিয়ের ছবি এখন ভাইরাল নেটমাধ্যমে। যদিও হাফিজরা একা নন।

গত মাসে ফিলিপাইনে ৭৮ বছরের এক প্রবীণ ১৮ বছরের এক তরুণীকে বিয়ে করেন। রাশাদ মাঙ্গাকোপ নামে ওই প্রবীণ পেশায় কৃষক ছিলেন। তিন বছর আগে একটি পার্টিতে হালিমা আবদুল্লার সঙ্গে দেখা হয়। হালিমার বয়স তখন ১৫। এর আগে কখনও কারও প্রেমে পড়েননি রাশাদ। বিয়েও করেননি। গত তিন বছর ধরে এক সঙ্গেই থাকছিলেন তারা। অবশেষে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেছেন।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!