ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পরকীয়া করে স্বামীর ঘর ছাড়লেন তরুণী, সংসার করতে অস্বীকৃতি প্রেমিকের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫০, ৭ নভেম্বর ২০২২
পরকীয়া করে স্বামীর ঘর ছাড়লেন তরুণী, সংসার করতে অস্বীকৃতি প্রেমিকের
তানিয়া বিবি - ফাইল ছবি

বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে স্বামীর ঘর ছেড়েছিলেন তরুণী। প্রেমিকের সঙ্গে পালিয়ে তাকে বিয়েও করেছিলেন! কিন্তু বাড়ি ফিরে আসতেই মন বদলায় যুবকের। বিয়ে অস্বীকার করে সংসার করতে রাজি না হওয়ায় এ বার সেই যুবকের বাড়িতে অনশনে বসেছেন তরুণী।

রোববার (১০ নভেম্বর) সকালে মুর্শিদাবাদের জলঙ্গির সাগরপাড়ায় খয়রামারি বাগিচাপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। বছর একুশের তানিয়া বিবির দাবি, প্রেমিককে তার বাড়ির লোকেরা লুকিয়ে রেখেছেন। তার সঙ্গে দেখাও করতে দিচ্ছেন না। যতক্ষণ না তাকে বউ করে ঘরে তোলা হবে, ততক্ষণ তিনি অনশন করে যাবেন।

স্থানীয় সূত্রে খবর, বছর তিনেক আগে এলাকায় তানিয়ার বিয়ে হয়েছিল। তার কিছু দিনের মধ্যে বাপের বাড়িতে ঘুরতে এসে প্রতিবেশী যুবক হাসিনুর মোল্লার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। পর্যায়ক্রমে সেই সম্পর্ক গভীর হতেই স্বামীকে ছেড়ে হাসিনুরের সঙ্গে পালান তানিয়া। মাসখানেক আগে তারা পালিয়ে বিয়ে করে কিছুদিন এক আত্মীয়ের বাড়িতে কাটান।

Advertisement

অভিযোগ, সেখান থেকে বাড়ি ফেরার পরেই হাসিনুর তানিয়ার সঙ্গে সংসার করতে অস্বীকার করেন। বিয়ে মানতেই রাজি হননি যুবক। কিছু দিনের মধ্যে তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান।

আরো পড়ুন>> হঠাৎ অ্যাকাউন্টে জমা হল ১০ কোটি টাকা! কোটিপতি হয়ে বিপাকে পুলিশ কর্মকর্তা

হাসিনুরের পরিবারের অবশ্য দাবি, ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে জোর থেকে। যুবকের বাবা হানিফ মোল্লা থানায় নিখোঁজ ডায়েরি করেন। তার দাবি, ‘‘ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দেওয়া হয়। কয়েক দিন আগে যুবতীর বাড়ির লোকজন এসে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় হাসিনুরকে। তার পর থেকে তার আর খোঁজ মেলেনি।’’ ছেলেকে খুন করা হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা হাসিনুরের পরিবারের।

যদিও তানিয়ার অভিযোগ, ‘‘হাসিনুর আমাকে আগের সংসার করতে দেয়নি। ওর ভরসায় স্বামীকে ছেড়ে এসেছি। কাতলামারীতে আমাদের বিয়ে হয়েছে। ওর বাড়ির লোকজন ওকে লুকিয়ে রেখেছে। যতক্ষণ না আমাকে মেনে নেবে, আমি এখান থেকে উঠব না।’’

সকাল থেকে যুবতীর অনশন ঘিরে উৎসাহী মানুষের ভিড় চোখে পড়ার মতো। স্থানীয় বাসিন্দা ইসরাফ মণ্ডল বলছেন, ‘‘পাশাপাশি বাড়ি। এই নিয়ে মেয়েটির তৃতীয় বিয়ে। ওরা কোথাও একটা বিয়ে করেছে শুনলাম।’’

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!