ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৫০ এলাকায় হামলা করেছে রুশ বাহিনী: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৭, ৮ নভেম্বর ২০২২
৫০ এলাকায় হামলা করেছে রুশ বাহিনী: জেলেনস্কি
ভলোদিমির জেলেনস্কি- ফাইল ফটো

ইউক্রেনের ৫০ এলাকায় রুশ বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার এক ভিডিওবার্তায় জেলেনস্কি এ হামলার কথা জানান।

জেলেনস্কি বলেন, রাশিয়ার হামলা সত্ত্বেও রুশ নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন।

Advertisement

তিনি আরো বলেন, সব জায়গায় ইউক্রেনের সেনাদের বাধার মুখে পড়ছে রুশ বাহিনী। তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী নয় বলে স্বীকার করেছেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেন, প্রতিদিন শতশত রুশ সেনা নিহত হচ্ছেন। ইউক্রেনীয় বাহিনীর শক্ত অবস্থানের কারণে দখলকৃত মাঠটি আক্ষরিক অর্থে দখলদার রুশ সেনাদের লাশে ভরে গেছে।

সূত্র- আনাদুলো এজেন্সি।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!