ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লুহানস্ক ও দোনেস্কে প্রতিরোধ রাশিয়ার, ১৮০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:২৯, ৫ নভেম্বর ২০২২
লুহানস্ক ও দোনেস্কে প্রতিরোধ রাশিয়ার, ১৮০ সেনা নিহত
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাসহেনকভ- ফাইল ফটো

লুহানস্ক ও দোনেস্কে ইউক্রেনীয় সেনাবাহিনীর পাল্টা আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে রাশিয়া। একইসঙ্গে দুটি যুদ্ধক্ষেত্রতে অন্তত ১৮০ সেনা নিহত হয়েছেন।

শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাসহেনকভ এসব তথ্য জানান।

কোনাসহেনকভ জানান, ইউক্রেনের লুহানস্ক পিপলস রিপাবলিকের স্টেলম্যাখোভস্কা, প্লসচেনকা ও ক্রেনমেনিয়ায় লিম্যানের ক্রিসনের দিকে ইউক্রেনের তিনটি কৌশলগত দল হামলা ব্যর্থ করেছে রাশিয়া।

Advertisement

তিনি আরো বলেন, হামলা প্রতিরোধ করার সময় রুশ সেনাদের পদক্ষেপের কারণে ইউক্রেনের ৬০ জনের বেশি সেনা নিহত হন। এ সময় রাশিয়ার হামলায় ইউক্রেনের একটি ট্যাংক, দুটি যুদ্ধাস্ত্রের যানবাহন, তিনটি পিকআপ ট্রাক ও একটি মোটরবাহন ধ্বংস হয়েছে।

এদিকে, পৃথক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দোনেস্ক পিপলস রিপাবলিকের নভোমিখাইলভস্কা, প্যাভলোভস্কা এবং ভ্রিমেভকা বসতিতে ইউক্রেনের সেনাদের পরাজিত করেছে দক্ষিণ দোনেস্কের আর্টিলারি ইউনিট।

তিনি আরো বলেন, দোনেস্কে যুদ্ধের সময় ১২০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। হামলায় দুটি অস্ত্রে সজ্জিত দুটি গাড়ি, দুটি অস্ত্রের গাড়ি, একটি পিকআপ ট্রাক ও দুটি মোটরবাহন ধ্বংস করা হয়।

সূত্র- তাস।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!