ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জলবায়ু সংকট নিরসনে ইউক্রেনের যুদ্ধ বন্ধ প্রয়োজন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১১, ৯ নভেম্বর ২০২২
জলবায়ু সংকট নিরসনে ইউক্রেনের যুদ্ধ বন্ধ প্রয়োজন: জেলেনস্কি
ভলোদিমির জেলেনস্কি- ফাইল ফটো

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধ না হলে জলবায়ু সংকট নিরসন হবে না বলে বিশ্বনেতাদের বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার মিসরে অনুষ্ঠিত দ্য কপ২৭ জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভিডিও বার্তায় জেলেনস্কি এ কথা বলেন।

জেলেনস্কি বলেন, শান্তি ছাড়া কোনোভাবেই কার্যকর জলবায়ু নীতি হবে না। কারণ রাশিয়ার যুদ্ধ জ্বালানি সংকট তৈরি করেছে। তাই জনগণের জন্য কম দামে জ্বালানি সরবরাহ করতে কয়েল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে অনেক দেশ বাধ্য হচ্ছে।

Advertisement

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের অন্যতম জীবাশ্ম জ্বালানি উৎপাদক। তিনি ইউক্রেনের যুদ্ধ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ওপর চাপ প্রয়োগ করতে রাশিয়া দিয়ে ইউরোপে প্রভাব বিস্তার করছেন।

নাম উল্লেখ না করে জেলেনস্কি বলেন, অনেকের কাছে জলবায়ু পরিবর্তন একটি স্লোগান বা প্রচারণা, বাস্তবতা নয়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!