বিবিসির প্রতিবেদনে বলা হয়, দ্য অ্যাডরিয়াটিক উপকূলে কয়েক সেকেন্ড বাড়িগুলোতে কম্পন সৃষ্টি হয়। এ ভূমিকম্পে কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
Qui siamo alla stazione di #Ancona dopo il #terremoto di magnitudo 5.7 questa mattina sulla costa marchigiana, in mare tra #Croazia e #Italia, profondità 8 km
— Marco Ferraglioni (@MFerraglioni) November 9, 2022
#Marche#earthquake pic.twitter.com/HqHpTQsvXm
.png)
ইতালির মধ্য মার্জ অঞ্চলের বিদ্যালয়গুলো বন্ধ করা হয়েছে। এছাড়া পথ বিচ্যুতির সন্দেহে অ্যানকোনার সব ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ইতালি কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পটি আট কিলোমিটার গভীর থেকে উৎপত্তি হয়। এটি রোমের পশ্চিম এবং বলগনার উত্তর-পূর্ব এবং স্লোভেনিয়ার অ্যাডরিয়াটিক, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হারজেগোভিনা অনূভূত হয়।