ইউক্রেন ও রাশিয়ার হতাহত সেনার সংখ্যা জানাল যুক্তরাষ্ট্র
ইউক্রেনের অভিযান চালানোর পর এক লাখের বেশি রুশ সেনা নিহত ও আহত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জেনারেল মার্ক মিল্লি।
বুধবার দ্য ইকোনোমিক ক্লাব অব নিউইয়র্কে বক্তব্যকালে তিনি এ দাবি করেন।
মিল্লি বলেন, রুশ সেনাদের মতো ইউক্রেনের সেনারা নিহত ও আহত হয়েছে। ইউক্রেনে আট মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের শুরু থেকে যথার্থ তথ্য দিয়েছেন মিল্লি। তবে তার কথা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
.png)
মিল্লি বলছেন, এখনো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার সুযোগ রয়েছে। সামরিক বিজয় রাশিয়া বা ইউক্রেনের জন্য সম্ভব নয়।
তিনি বলেন, সামরিক বিজয় সম্ভব সত্যিকার অর্থে জয়ের স্বীকৃতি দেয়, যা সামরিক ভাষায় কোনো অর্জন নয়। এখানে আলোচনার সুযোগের দরজা খোলা রয়েছে।
মিল্লির মন্তব্য এমন সময় এলো যখন খেরসন শহর থেকে রুশ সেনাদের প্রত্যাহার করা হচ্ছে।
তবে রুশ সেনাদের প্রত্যাহারে সতর্ক অবস্থানে রয়েছে কিয়েভ। তাদের ভাষ্য অনুযায়ী, এটি যুদ্ধে পরাজিত না হয়ে কৌশলগত পিছু হটা হতে পারে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, খেরসন শহর থেকে রুশ সেনাদের প্রত্যাহার মস্কোর যুদ্ধক্ষেত্রে বড় ব্যর্থতার প্রমাণ।