ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ বরাতে রয়টার্স জানায়, টোঙ্গার দ্বিতীয় বৃহত্তম শহরের দক্ষি-পূর্ব থেকে ২০৭ কিলোমিটার দূরে ২৪.৪ কিলোমিটার গভীর থেকে ভূমিকম্প সৃষ্টি হয়।
.png)
দ্য প্যাসিফিক সুনাম সতর্কতা কেন্দ্র জানায়, আমেরিকান সামোয়ার জন্য একটি সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে কম্পনের ফলে ভয়ানক সুনামিতে ঢেউ সৃষ্টি হবে। তাই টোঙ্গার আবহাওয়া অফিস বাসিন্দাদের দ্বীপের ভেতরে অবস্থান করতে বলেছে।
টোঙ্গার আবাহওয়া অফিসের ফেসবুক পেজে বলা হয়, আজ রাতে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হলে টোঙ্গাজুড়ে একটি জরুরি সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
গত জানুয়ারিতে দ্য হোঙ্গা টোঙ্গা-হোঙ্গা হা’পাই আগ্নেয়গিরি অগ্ন্যুপাত হয়। এটি একটি সুনামি সৃষ্টি করলে অনেক গ্রাম ও বিনোদনকেন্দ্র ধ্বংস হয়। এছাড়া দক্ষিণ প্রশান্ত দেশটির ১ লাখ ৫ হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হন। ঐ সুনামিতে তিন নিহত হয়েছিলেন।