ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাপানে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫৯, ১৬ মার্চ ২০২২
জাপানে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ৩ ছিল বলে জানা গেছে।

বুধবার (১৬ মার্চ) দেশটির স্থানীয় সময় রাতে মিয়াগি প্রিফেকচারে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম এনএইচকে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভূমিকম্পের কারণে মিয়াগি ও ফুকুশিমা প্রিফেকচারে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

আরো পড়ুন>> স্ত্রীর সামনেই কমলা হ্যারিসকে ‘ফার্স্ট লেডি’ বললেন বাইডেন!

চীনা সংবাদমাধ্যম সিজিটিএন জানিয়েছে, জাপানের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে ভয়াবহ কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষনিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে ২০১১ সালে একই অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। ওই সময় সুনামির কারণে ফুকুশিমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয় দেখা দিয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!