বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দেশটির স্থানীয় সময় রাতে এই দুর্ঘটনা ঘটে বলে পাকিস্তান পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
স্থানীয় পুলিশ কর্মকর্তা খাদিম হোসেন জানান, সিন্ধু প্রদেশে হাইওয়ের পাশে পানিতে ভরা একটি খাদে মিনিবাসটি নিয়ন্ত্রণ পড়ে যায়।
.png)
তিনি আরো বলেন, ‘চালক রাস্তায় ডাইভারশন সাইন দেখতে পাননি। এ কারণে বাসটি রাস্তা থেকে ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়।’
এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলছে, হতাহতের বিষয়টি নিশ্চিত করেন জামশোর জেলা প্রশাসক ফরিদউদ্দিন মুস্তফা।
আরো পড়ুন>> ফ্লাইট মিস হওয়ায় রেগে বিমানবন্দর কর্মীদের পেটালেন নারী
তিনি বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। মিনিবাসটি খায়রপুর থেকে সেহওয়ানে সুফি সাধক লাল শাহবাজ কালান্দরের মাজারে যাচ্ছিল।
তিনি আরো বলেন, মিনিবাসের যাত্রীরা মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন। তারা একই পরিবারের সদস্য।
পাকিস্তানের এ বছরের ভয়াবহ বন্যায় দেশটির এক-তৃতীয়াংশ এলাকা ডুবে গিয়েছিল। বন্যায় দেশটির ৮০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়।