ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
তাইওয়ানকে চীনের উপহার দেওয়া সেই জায়ান্ট পান্ডার মৃত্যু
সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা অবস্থায় তাইওয়ানকে চীনের উপহার দেওয়া তুয়ান তুয়ান নামের একটি জায়ান্ট পান্ডা মারা গেছে।
তাইপে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ২০০৮ সালে চীন তুয়ান তুয়ান ও ইউয়ান ইউয়ান নামের দু’টি জায়ান্ট পান্ডা তাইওয়ানকে উপহার হিসেবে দিয়েছিল।
তবে সেই সম্পর্ক দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। বেইজিং দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তাইপে চিড়িয়াখানা কর্তৃপক্ষ গত আগস্টে প্রথম খেয়াল করে, তুয়ান তুয়ান জায়ান্ট পান্ডা অসুস্থ। তার শারীরিক পরীক্ষার জন্য চীন থেকে চিকিৎসক নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, তার মস্তিষ্কে ক্ষত ছিল এবং তাকে সারিয়ে তোলার জন্য ওষুধও দেওয়া হয়েছিল।
আরো পড়ুন>> নিজেকে জীবিত প্রমাণ করতে আদালতে গিয়ে বৃদ্ধের মৃত্যু!
চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলা হয়, ১৮ বছর বয়সী পান্ডাটির অবস্থার উন্নতি আশা করা যাচ্ছে না। সে আর নতুন করে মানসম্পন্ন জীবনযাপন করার অবস্থায় নেই।
চীন ওই দুই পান্ডা তাইওয়ানকে দিয়েছিল কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণের জন্য। তাদের নামকরণও করা হয়েছে সেসব বিবেচনায়। চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও সেতুং অন্যান্য দেশের সাথে রাজনৈতিক আলোচনায় প্রবেশের উপায় হিসেবে পান্ডাদের ব্যবহার করেছিলেন।
পান্ডা দুটি তাওয়ানকে দেওয়ার পর তারা ব্যাপকহারে নজর কেড়েছে। ইউয়ান ইউয়ান এরই মধ্যে দুবার বাচ্চা জন্ম দিয়েছে। প্রথমবার ২০১৩ সালে এবং দ্বিতীয়বার ২০২০ সালে।