মঙ্গলবার দেশটির বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতায়েশি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
মাসুদ সেতায়েশি বলেন, বিক্ষোভের সঙ্গে জড়িত থাকায় এখন পর্যন্ত ৪০ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
.png)
তবে কোন কোন দেশের নাগরিকদের গ্রেফতার করা হয়েছে তিনি বিস্তারিত জানাননি।
গত সেপ্টেম্বর ইরানের বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ইউরোপের নয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছিল তেহরান।
তেহরান শুরু থেকে বিদেশি শত্রুরা এবং তাদের এজেন্ট দেশটিতে বিক্ষোভের আয়োজন করেছে বলে অভিযোগ করেছে। এ বিক্ষোভে সব শ্রেণির লোকেরা নেমে আসে। এটি ১৯৭৯ সালের পর সবচেয়ে বড় বিক্ষোভ।