ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানে সাতদিনে ৭২ জন নিহত: আইএইচআর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১৯, ২৩ নভেম্বর ২০২২
ইরানে সাতদিনে ৭২ জন নিহত: আইএইচআর
ফাইল ফটো

নিয়ম অনুযায়ী পোশাক না পরায় মোরালিটি পুলিশের হাতে আটক কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর থেকে ইরানজুড়ে বিক্ষোভ চলছে। চলমান বিক্ষোভে গত সাতদিনে নিরাপত্তা বাহিনীর হাতে আরো ৭২ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার একটি মানবাধিকার গোষ্ঠী এ কথা জানিয়েছে।

মধ্য সেপ্টেম্বর থেকে মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভকে ইরানের জন্য ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করা হচ্ছে।

Advertisement

জাতিগত, সামাজিক শ্রেণিবিন্যাস ও প্রদেশের সীমানা পেরিয়ে চলা বিক্ষোভ দমনে তীব্র দমন-পীড়ন চালাচ্ছে ইরান কর্তৃপক্ষ। এতে আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টি নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছেন। বিশেষ করে ইরানের জাত শত্রু পশ্চিমা এ বিক্ষোভকে সমর্থন করছে।

প্রতিবেশী দেশ ইরাকে পালিয়ে থাকা কুর্দিস গ্রুপগুলোর ওপর বিক্ষোভের উসকানির অভিযোগে মঙ্গলবার কয়েকবার সীমান্ত দূরবর্তী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছে ইরান।

নরওয়েভিত্তিক গ্রুপ ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানায়, সর্বশেষ সাতদিনে ৭২ জনকে হত্যা করা হয়েছে। এ নিয়ে দেশজুড়ে বিক্ষোভ চলাকালে ৪১৬ জন নিহত হন। এরমধ্যে ৫১ জন শিশু ও ২১ জন নারী রয়েছেন। 

গত সাতদিনে নিহত ৭২ জনের মধ্যে পশ্চিম ইরানের কুর্দিস সংখ্যাগরিষ্ঠ এলাকায় ৫৬ জন নিহত হন। গত কয়েকদিন ধরে ঐ এলাকায় বিক্ষোভ তুঙ্গে উঠে।

ইরানের পশ্চিমের কুর্দিস সংখ্যাগরিষ্ঠ এলাকা মাহাবাদ, জাবানরোড এবং পিরানশাহার বড় ধরনের বিক্ষোভ দেখা দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!