ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রথবার গবেষণার অংশ হিসেবে চালকবিহীন বাস সড়কে নামানো হয়েছে।
গবেষকরা বলছেন, সড়কে চালকবিহীন বাসে মানুষের আরামদায়ক যাত্রার লক্ষ্যে কাজ করা হচ্ছে। নতুন এ যানবাহন অন্যান্য বাসের মতো সাধারণ নয়। বাসটির নতুন বড় জানালা রয়েছে। এটি দেখতে প্রযুক্তিগত সাফল্যের চেয়ে খেলনা মনে হয়।
.png)
৪২ ডট নামের অটোনোমাস ডাইভিং একটি স্টার্টআপ কোম্পানির প্রধান জেউং সিউং গাইয়ান বলেন, গাড়ির ডিজাইন একটি উদ্দেশ্যে বানানো হয়েছে। এ প্রযুক্তির গাড়ি এখন গাড়ি শিল্পের জায়ান্ট হোন্ডাইয়ের অধীনে রয়েছে।
তিনি আরো বলেন, এটি ভবিষ্যতের বাস। এটিকে আরো নতুন ডিজাইন সংযোজন করা হবে। এটি দেখতে লেগোর মতো হবে। এটি খরচ কমাতে এবং সহজ প্রতিলিপি হিসেবে সহায়তা করতে বানানো হয়েছে।
বাসটিতে ব্যয়বহুল সেন্সরের পরিবর্তে ক্যামেরা ও রাডার ব্যবহার করা হয়েছে যাতে সড়ক শনাক্ত করা যায়।
স্টার্টআপ কোম্পানির প্রধান লক্ষ্য ছিল কম দামে প্রযুক্তি বানানো যাতে ভবিষ্যতে নিরাপদ ও সহজে বিভিন্ন ধরনের যানবাহনে রূপান্তর করা যায়।
এখন প্রায় ৩.৪ কিলোমিটার পথ ২০ মিনিটে পাড়ি দিয়েছে চালকবিহীন বাস। সামনের দিনে অ্যাপের মাধ্যমে দুটি ডিজাইনের বাসে চড়তে পারবেন যাত্রীরা।
শুক্রবার চালকবিহীন বাসে চড়া ৬৮ বছরের কিম ই হাউ বলেন, আমি ভবিষ্যতে প্রযুক্তির ভ্রমণের বিষয়টি অনুভব করেছি। আমি ভেবেছিলাম, হঠাৎ গতি আমাকে আতঙ্কগ্রস্ত করতে পারে। কিন্তু আমি তেমন কিছুই অনুভব করিনি। সেই রাইডি ছিল নির্মল ও নিরাপদ।