প্রত্যক্ষদর্শীরা জানান, ৩০ জন যাত্রী নিয়ে রাজশাহী থেকে ফতুল্লার পঞ্চবটি ফিরছিল সিংড়া অ্যালিগেন্স পরিবহনের একটি বাস। বৃহস্পতিবার ভোরে শহরের জামতলা এলাকায় পৌঁছালে চাষাঢ়ামুখী বালুবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তবে ঘটনাস্থল থেকে চালকরা পালিয়ে গেলেও ট্রাকের ভেতরে আটকা পড়েন হেলপার রাকিব। আর বাসের সব যাত্রী আহত হন। এর মধ্যে কয়েকজন শিশুও ছিল। পরে আহতদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফতুল্লা মডেল থানার ওসি জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। পলাতক চালকদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
.png)