ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্ত, রুশ ব্যবসায়ীসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫২, ২৭ নভেম্বর ২০২২
ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্ত, রুশ ব্যবসায়ীসহ নিহত ২
ছবি: সংগৃহীত

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেটির পাইলটসহ এক রুশ ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ নভেম্বর) সুইজারল্যান্ড থেকে মোনাকো যাওয়ার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি

আঞ্চলিক একজন কর্মকর্তা জানান, শুক্রবার দুপুর ২টার দিকে নাইস শহরের কাছে দুর্ঘটনার পর দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

ওই কর্মকর্তা বলেন, নিহতদের একজনকে হেলিকপ্টারটির পাইলট হিসেবে শনাক্ত করা হয়েছে। অপরজন মাল্টিজ পাসপোর্টধারী রুশ ব্যবসায়ী ছিলেন। বিধ্বস্ত হেলিকপ্টারটি বেসরকারি কোম্পানি মোনাকেয়ার পরিচালিত।

আরো পড়ুন>> লংমার্চ বাদ, প্রাদেশিক আইনসভা থেকে পদত্যাগের ঘোষণা ইমরান খানের

মোনাকেয়ার গণমাধ্যমকে জানিয়েছে, লোসান থেকে মোনাকো যাওয়ার জন্য ফ্লাইটের আরেকজন যাত্রী ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তার যাত্রা বাতিল হয়ে যায়।

মোনাকেয়ার জানিয়েছে, হেলিকপ্টারটি অত্যন্ত অত্যাধুনিক ছিলো।

মোনাকেয়ার আরো জানিয়েছে, বিমান পরিবহন পুলিশের সাথে ৫০ জনেরও বেশি উদ্ধার কর্মীকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে, দাবানলের কোনো ঝুঁকি ছিল না বলে জানান বিমান কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!