ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পর্নো সিডি বিক্রি করে ১৭ বছর পলাতক, অবশেষে বৃদ্ধ বয়সে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪২, ২৮ নভেম্বর ২০২২
পর্নো সিডি বিক্রি করে ১৭ বছর পলাতক, অবশেষে বৃদ্ধ বয়সে গ্রেফতার
প্রতীকী ছবি

যুবক বয়সে বিক্রি করতেন পর্নো ভিডিওয়ের সিডি। সেই অপরাধে গ্রেফতান হন তিনি। তবে জামিনে ছাড়া পেয়ে ১৭ বছর ধরে পলাতক ছিলেন। অবশেষে বৃদ্ধ বয়সে গ্রেফতার হলেন পর্নো ভিডিওয়ের সিডি বিক্রিকারী সেই যুবক। শনিবারই তাকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ভারতের মুম্বাইয়ের নাভি অঞ্চলে ঘটেছে।

পুলিশ সূত্রের বরাতে সোমবার আনন্দবাজার পত্রিকার অনলাইন প্রতিবেদনে বলা হয়, গ্রেফতার ব্যক্তির নাম কিষাণলাল অরোরা। ২০০৫ সালে পনেৃা ভিডিওয়ের সিডি বিক্রির অপরাধে তাকে গ্রেফতার করেছিল নেরুল থানার পুলিশ। জামিনে ছাড়া পাওয়ার পর পালিয়ে গিয়েছিলেন তিনি। টানা ১৭ বছর ধরে কিষাণলালকে খুঁজে পাওয়া যায়নি। আদালতে কখনো হাজিরা দিতেও আসেননি তিনি। তাই কিষাণলালের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে নেরুল থানার পুলিশ। কিষাণলালকে খুঁজে বের করার দায়িত্বও নেয়পুলিশ।

পুলিশকর্মী বিজয় কঙ্গনে বলেন, ভাশি আদালতের নির্দেশ অনুযায়ী, ইনস্পেক্টর নিভাস শিন্ডের নেতৃত্বে থানার পক্ষ থেকে একটি দল গঠন করা হয়। এ দলে সিনিয়র ইনস্পেক্টর তানাজি ভগৎ, রশিদ পাটভেকর ও  আমি ছিলাম। আমাদের কাজ ছিল কিষাণলালকে খুঁজে বের করা।

বিজয় জানান, নেরুলের সেক্টর ৩ এলাকার একটি ভাড়া বাড়ি থেকে কিষাণলালকে খুঁজে পাওয়া যায়। ১৭ বছর ধরে স্ত্রীর সঙ্গে মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় ভাড়া বাড়িতে ছিলেন কিষাণলাল। কিন্তু কখনো একটি নির্দিষ্ট ঠিকানায় বেশি দিন থাকতেন না তিনি। কিছু সময় পর পর ঠিকানা বদলাতেন। জামিনে ছাড়া পাওয়ার পর ক্যাটারিংয়ের ব্যবসা শুরু করেন তিনি। ১৭ বছর পলাতক থাকার পর আবার তাকে গ্রেফতার করলো পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!