ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভাইয়ের বিয়ের খরচ যোগাতে এক যুগ ধরে টাকা জমাচ্ছেন বড় বোন!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০৩, ২ ডিসেম্বর ২০২২
ভাইয়ের বিয়ের খরচ যোগাতে এক যুগ ধরে টাকা জমাচ্ছেন বড় বোন!
ছবি: সংগৃহীত

নিজের ছোট ভাইকে প্রতিষ্ঠিত করার জন্য ১২ বছর ধরে সংগ্রাম করছেন এক নারী। ভাইকে বিয়ের উপযুক্ত করে গড়ে তুলতে তিনি অর্থ জমিয়ে একটি ফ্ল্যাট ও রেস্টুরেন্ট করে দিয়েছেন।

পূর্ব চীনের আনহুই প্রদেশের ৩৩ বছর বয়সী ওই নারীর অভিজ্ঞতা ও লড়াইয়ের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এ সপ্তাহে এক প্রতিবেদনে জানায়, ছোট ভাইয়ের জন্য বাড়ি ও গাড়ি কিনতে ওই নারী নিজের ভবিষ্যতকে আটকে রেখেছেন। নিজের বিয়ে নিয়ে তিনি ভাবছেন না। তার লক্ষ্য, দেশের কোনো ভালো জায়গায় তার ভাইকে প্রতিষ্ঠিত করে বিয়ে দেওয়া। চীনা প্যানকেকের একটি ছোট দোকান তার আয়ের উৎস।

Advertisement

ওই নারী স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, তিনি নিজের জন্য বাড়ি কেনার কথা ভাবেননি। কারণ ভবিষ্যতে তা তিনি করতে পারবেন। তবে ছোট ভাইয়ের জন্য ভাবছেন কেননা তার বাবা-মা ভাইয়ের সঙ্গে থাকবেন। তিনি ১৯ বছর বয়সে চাইনিজ প্যানকেক বানাতে শেখেন। এরপর ছোট্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এই প্রতিষ্ঠান থেকে তার মাসিক আয় সাড়ে ১৩ হাজার মার্কিন ডলার।

তিনি আরো বলেন, গত চার বছর বা তারও বেশি সময় ধরে তিনি নিজের জন্য নতুন জামাকাপড়ও কেনেননি। নিজের বিয়ের কথা ভাবেননি। তার মতে, এখন নিজের বিয়ে নিয়ে ভাবার সময় নয় কারণ তিনি তার ভাইয়ের ভবিষ্যতকে অগ্রাধিকার দিচ্ছেন।

আরো পড়ুন>> আফগানিস্তানে নিষিদ্ধ ভয়েস অব আমেরিকার সম্প্রচার

ঐতিহ্যবাহী চীনা রীতি অনুযায়ী, বিয়ের জন্য চীনা পুরুষদের নববধূকে বিপুল পরিমাণ উপঢৌকন দিতে হয়। এজন্য ব্যয় হয় বিপুল পরিমাণ অর্থ।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর এমন কর্মকাণ্ডে অনেকে সমালোচনা করেছেন। তবে তিনি তা পাত্তা দেননি।

ভাই অন্তঃপ্রাণ এই বোন বলেন, “প্রত্যেকের জীবন আলাদা। নেতিবাচক সমালোচনাকারীদের শৈশবে আমাদের মতো কষ্টের অভিজ্ঞতা না-ও থাকতে পারে। তারা আমার সংগ্রাম বুঝবেন না।”

তবে,ওই নারীর এই কাজকে দেশটির অনেক ইন্টারনেট ব্যবহারকারী খুব একটা ভালোভাবে নেননি। সমালোচকরা বলেন, “তিনি তার ভাইকে যত বেশি দেবেন, তার ভাই ততবেশি নেবেন। তার ভাই কি কাজ করতে পারছেন না? নাকি অন্য কিছু? এটা গরিব বোনের ওপর অন্যায়!”

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!