ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বাইডেনের মন্তব্যের পর যা বলছে ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৭, ২ ডিসেম্বর ২০২২
বাইডেনের মন্তব্যের পর যা বলছে ক্রেমলিন
দিমিত্রি পেসকোভ- ফাইল ফটো

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাতের সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের ইচ্ছার কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, সত্যিকার অর্থে পুতিন যুদ্ধ বন্ধ করতে চাইলে তার সঙ্গে আলোচনা কররো।

আর বাইডেনের এ মন্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছে রুশ প্রেসিডেন্ট দফতর ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, রাশিয়ার স্বার্থ রক্ষায় প্রেসিডেন্ট পুতিন সবসময় আলোচনার জন্য প্রস্তুত আছেন। তবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা কঠিন হবে। কারণ, রাশিয়ার অধিগ্রহণ করা ইউক্রেনের চারটি অঞ্চলকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় না।

Advertisement

জো বাইডেনের সেই মন্তব্য নিয়ে রাশিয়ার প্রভাবশালী কূটনীতিক পেসকোভ আরো বলেন, আমাদের স্বার্থ রক্ষায় রাশিয়া ফেডারেশনের প্রেসিডেন্ট আলোচনার জন্য সব সময় প্রস্তুত ছিলেন, আছেন এবং থাকবেন।’

তিনি আরো বলেন, আমাদের স্বার্থ রক্ষার সবচেয়ে উত্তম মাধ্যম হলো শান্তিপূর্ণ ও কূটনৈতিক পন্থা অবলম্বন করা। পুতিন যোগাযোগ ও আলোচনার জন্য সবসময় প্রস্তুত ছিলেন, আছেন এবং থাকবেন।’

মার্কিন প্রেসিডেন্ট শর্ত দেন, আলোচনার আগে ইউক্রেন থেকে পুতিনকে সব সেনা প্রত্যাহার করে নিতে হবে।  তবে পেসকভ জানান, এ শর্ত মানা সম্ভব না। ইউক্রেনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!