ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কর ফাঁকিতে দোষী সাব্যস্ত ট্রাম্পের কোম্পানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫, ৭ ডিসেম্বর ২০২২
কর ফাঁকিতে দোষী সাব্যস্ত ট্রাম্পের কোম্পানি
ফাইল ফটো

কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক কোম্পানি। স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প অর্গানাইজেশন নামের ঐ কোম্পানিকে কর ফাঁকি ও ঘুষ প্রদানের অভিযোগে দোষী সাব্যস্ত করেন দেশটির একটি আদালত।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারী কর্মকর্তারা ট্রাম্পের কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকি ও কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগের প্রমাণ পেয়েছেন। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় অভিযুক্ত কোম্পানিটিকে জরিমানা করে চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।

এরই মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন আইনি জটিলতার মধ্যে রয়েছেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া ট্রাম্প। এখন নতুন করে যুক্ত হলো আরেকটি ইস্যু।

Advertisement

ট্রাম্প অর্গানাইজেশন বিশ্বব্যাপী আবাসন, হোটেল, গলফ কোর্সের ব্যবসা পরিচালনা করে। কর ফাঁকি দিতে ১৫ বছর ধরে নানান কার্যক্রম- উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘুষ প্রদান এবং স্বাধীন চুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে বোনাস দেওয়ার মতো কাজগুলো করেছে তারা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা অ্যালেন ওয়েসেলবার্গকে ঘুষ দেওয়ার তথ্যও সামনে এসেছিল। এসব অভিযোগের প্রমাণ পেয়েছেন তদন্ত কর্মকর্তারা।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, দোষী সাব্যস্ত হওয়ায় ট্রাম্প অর্গনাইজেশনকে প্রায় ১৬ লাখ ডলার জরিমানা করা হতে পারে। তবে ট্রাম্পকে ব্যক্তিগতভাবে এ অভিযোগে অভিযুক্ত করা হয়নি।

নিউইয়র্ক স্টেট কোর্টের বিচারপতি জুয়ান মারচান এ বিচার প্রক্রিয়াটি দেখছেন। তিনি আগামী বছরের ৩ জানুয়ারি মামলার চূড়ান্ত রায় দেওয়ার তারিখ নির্ধারণ করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: ট্রাম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!