ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পর্তুগালে আকস্মিক বন্যা, ১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৭, ৯ ডিসেম্বর ২০২২
পর্তুগালে আকস্মিক বন্যা, ১ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

টানা ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে পর্তুগালের রাজধানী লিসবনে। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) থেকে টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে এ দুর্যোগ পরিস্থিতি।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইউরো ‍নিউজ জানায়, আকস্মিক বন্যার ফলে তলিয়ে গেছে শহরের বেশিরভাগ এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট, রেলস্টেশন। জলাবদ্ধতার জেরে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। বন্যার পানি ঢুকে গেছে হাসপাতালেও। পানির তোড়ে ভেসে গেছে বহু যানবাহন। বিমানবন্দরের রানওয়েতে জলাবদ্ধতার কারণে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করে কর্তৃপক্ষ।

Advertisement

আরো পড়ুন>> ইরানে বিক্ষোভের ঘটনায় প্রথম মৃত্যুদণ্ড কার্যকর, ফের উত্তাপের আশঙ্কা

সর্বোচ্চ সতর্কতা আরোপ করেছে শহর প্রশাসন। বাসিন্দাদের অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে। আর নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হচ্ছে।

প্রাণহানির ঝুঁকিতে থাকা বাসিন্দাদের সরিয়ে নিতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। তবে সড়ক বন্ধ হবার কারণে বাঁধাগ্রস্ত হচ্ছে উদ্ধারকাজ। বৃষ্টিপাতের অব্যাহত থাকায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দফতর।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!