ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্কুলের বারান্দা দিয়ে ছাত্রীকে ফেলে দিলেন শিক্ষিকা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০৩, ১৬ ডিসেম্বর ২০২২
স্কুলের বারান্দা দিয়ে ছাত্রীকে ফেলে দিলেন শিক্ষিকা
ছবি: সংগৃহীত

পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে স্কুলের বারান্দা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছেন এক শিক্ষিকা। শুক্রবার ভারতের রাজধানী নয়া দিল্লিতে র নগর নিগাম বালিকা বিদ্যালয় নামে একটি সরকারি স্কুলে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ফেলে দেওয়া শিক্ষার্থীর নাম বন্দনা। আর অভিযুক্ত শিক্ষিকার নাম গীতা দেশওয়াল। এ ঘটনার পর গীতাকে আটক করেছে পুলিশ। নিচে পড়ে মারাত্মক আহত হওয়ায় বন্দনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্কুল ভবনের দোতলায় নিজের শ্রেণিকক্ষে ছিলেন বন্দনা। ঐ সময় কিছু একটা নিয়ে বন্দনাকে মারধর করতে থাকেন গীতা। এরপর তাকে কাঁচি দিয়ে আঘাত করার চেষ্টা করেন এ শিক্ষিকা। এ সময় স্কুলের দোতলার বারান্দা থেকে বন্দনাকে ধাক্কা মেরে নিচেই ফেলে দেন তিনি।

Advertisement

এ ঘটনার সময় উপস্থিত রিয়া নামে অপর এক শিক্ষিকা গীতাকে থামানোর চেষ্টা করেন। কিন্তু তবুও শিশুটিকে মারধর করতে থাকেন গীতা। বন্দনাকে নিচে ফেলে দেওয়ার পর সেখানে জড়ো হন মানুষ। তারা গুরুতর আহত এ ছাত্রীকে দ্রুত বড় হিন্দু রাও হাসপাতালে নেন। এরপর গীতাকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!