ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুবকের হেয়ারকাটে মেসির মুখাবয়, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫৪, ১৮ ডিসেম্বর ২০২২
যুবকের হেয়ারকাটে মেসির মুখাবয়, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

মেসির হাতে কি উঠবে বিশ্বকাপ? এ উন্মাদনায় কাঁপছে গোটা দুনিয়া। আর্জেন্টিনা বনাম ফ্রান্স ফাইনাল ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে।  মেসি ম্যাজিকের অপেক্ষায় তাঁর ভক্তরা। এমন সময়ে এক মেসি ভক্তের মাথার হেয়ারকাটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, মাথার পেছনে যেন কেউ এঁকে দেন লিয়োনেল মেসির মুখাবয়ব। এটা কোনো চিত্রশিল্পীর বাহাদুরি নয়। আসলে এ কীর্তি করেছেন এক নাপিত। এক হাতে রাখা মোবাইলে রয়েছে মেসির ছবি। অন্য হাতে রয়েছে চুল কাটার ‘ট্রিমার’। মেসির ছবি দেখে দেখেই নিখুঁতভাবে এক যুবকের মাথার পিছনে চুল কাটছেন নাপিত। এমনভাবে চুল কাটা হয়েছে যে, যুবকের মাথার পিছনের দিকে জ্বলজ্বল করে উঠেছে মেসির মুখ। নাপিতের এ  প্রতিভা দেখে মজেছেন সবাই।

Advertisement

বিশ্বকাপ ফুটবলে ফাইনাল ম্যাচের আগে এমন এক মেসি ভক্তের ভিডিও টুইট করেছেন মাহিন্দ্রা গোষ্ঠীর চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। তবে ভিডিওটি চার বছরের পুরনো বলে জানান তিনি।

তবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে ভিডিওটি যে অত্যন্ত প্রাসঙ্গিক তা তুলে ধরার চেষ্টা করেন মাহিন্দ্রা। নতুন করে এ ভিডিওটি নতুন করে সাড়া ফেলেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!