ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

উড়োজাহাজের চাকায় মিলল কৃষ্ণাঙ্গ যুবকের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৬, ২৩ ডিসেম্বর ২০২২
উড়োজাহাজের চাকায় মিলল কৃষ্ণাঙ্গ যুবকের মরদেহ
ছবি: সংগৃহীত

উড়োজাহাজের চাকায় মিলেছে মৃতদেহ! এমন ঘটনাই ঘটেছে ব্রিটিশ বিমানে। গাম্বিয়া থেকে উড়ে ব্রিটেন পাড়ি দিয়েছিল টুই এয়ারওয়েজের উড়োজাহাজ। অবতরণের পর উড়োজাহাজের চাকায় এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। চলতি সপ্তাহে এই ঘটনার কথা জানিয়েছেন গাম্বিয়ার কর্তৃপক্ষ।

ওই দেহটি এক কৃষ্ণাঙ্গ যুবকের। তবে তার নাম, পরিচয় জানা যায়নি। গত মঙ্গলবার গাম্বিয়া সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সে দেশের রাজধানী বনজুল থেকে গত ৫ ডিসেম্বর লন্ডনের গেটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল টুই এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। উড়োজাহাজটি অবতরণের পর চাকার কোটর (হুইল বে) থেকে দেহ উদ্ধার করা হয়েছে। দেহ উদ্ধারের ঘটনা ইংল্যান্ডের সাসেক্স মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গাম্বিয়া কর্তৃপক্ষকে জানানো হয়।

তবে তিনি কোন দেশের নাগরিক, তা এখনও পর্যন্ত জানা যায়নি। কীভাবে উড়োজাহাজের চাকার কোটরে ওই ব্যক্তি পৌঁছলেন, তাও স্পষ্ট নয়। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ব্যক্তির দেহ মর্গে পাঠানো হয়েছে। তার ডিএনএ পরীক্ষা করা হয়েছে। এমন ঘটনা অবশ্য নতুন নয়।

Advertisement

আরো পড়ুন>> প্রকাশ্যে প্রসাবে বাধা, রেগে পুলিশকে ছুরিকাঘাত যুবকের!

২০১৫ সালে আফ্রিকা থেকে আসা একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছিল আমস্টারডামের শিফোল বিমানবন্দরে। এক দেশ থেকে অন্যত্র পালাতে অনেকেই এভাবে জীবনের ঝুঁকি নিয়ে গোপনে উড়োজাহাজের চাকায় ঝুলে পালানোর চেষ্টা করে থাকেন। এ ক্ষেত্রেও তেমনটা হয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।

গত বছর তালিবানের হাতে আফগানিস্তানের ক্ষমতা হস্তান্তরের পর সে দেশের বহু বাসিন্দা আতঙ্কে পালানোর চেষ্টা করেছিলেন। সেই সময় উড়োজাহাজের ভিতর জায়গা না থাকায় অনেক আফগানই সেটির চাকার কোটরে আশ্রয় নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু উড়োজাহাজটি আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই তারা পড়ে যান। এই ভয়াবহ দৃশ্য দেখে শিউরে উঠেছিল গোটা দুনিয়া।

সূত্র: এবিসি নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!