ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিমানে মিলল আস্ত সাপ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২১, ১১ ডিসেম্বর ২০২২
বিমানে মিলল আস্ত সাপ!
ছবি: সংগৃহীত

শুনতে অবিশ্বাস্য লাগলেও মাঝআকাশে এয়ার ইন্ডিয়ার বিমানের ভেতরে পাওয়া গেছে আস্ত একটি সাপ! যাত্রীবাহী ঐ কার্গো বিমানের ভেতর থেকে উদ্ধার হয়েছে সাপটি। এ ঘটনায় বিমানের যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

ভারতীয় বিমান সংস্থার এক সিনিয়র কর্মকর্তা বলেন, শনিবার কেরালার কালিকট বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার বি ৭৩৭-৮০০ বিমান। কার্গো বিমানটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই ভেতরে সাপ দেখতে পাওয়া যায়। দুবাই বিমানবন্দরের দমকল বাহিনীর পক্ষ থেকে এমন খবর জানানো হয়েছে।

এদিকে, বিমানে ‘সাপকাণ্ডে’ কালিকট বিমানবন্দরের গ্রাউন্ড স্তরের কর্মীদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন ঐ বিমান সংস্থার কর্মকর্তা। ঘটনাটি তদন্ত করে দেখা হবে এবং অবহেলা প্রমাণিত হলে যথোপযুক্ত পদক্ষেপ নেয়া হবে।

Advertisement

আরো পড়ুন>> ঝড়ে সৈকতে উঠে এল রহস্যময় বস্তু

অন্যদিকে, বিমানের ভেতর থেকে সাপ উদ্ধারের ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র। ঐ বিমানটিতে কতজন যাত্রী ছিল এবং কি সাপ উদ্ধার হয়েছে সে ব্যাপারেও স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

তবে বিমানের ভেতর থেকে সাপ উদ্ধার হলেও যাত্রী বা ক্রু সদস্যদের কোনো ক্ষতি হয়নি। সাপটি নিরাপদে উদ্ধার করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: বিমান সাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!