ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে প্রায় ৩ হাজার ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৯, ২৯ ডিসেম্বর ২০২২
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে প্রায় ৩ হাজার ফ্লাইট বাতিল
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় ১১ রাজ্যে স্মরণকালের ভয়াবহ তুষারপাত আর তুষারঝড়ে অন্তত ৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কেবল নিউইয়র্কেই মারা গেছেন ৩৪ জন। ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে সন্ধ্যার মধ্যে ২ হাজার ৮০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিলম্বিত হয়েছে ৩ হাজার ২০০টি ফ্লাইট। এর ফলে হাজার হাজার যাত্রী বিমানবন্দরগুলোতে আটকে পড়েছে। জারি করা হয়েছে সতর্কতা।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ২ হাজার ৫০০টিরও বেশি ফ্লাইট সাউথওয়েস্ট এয়ারলাইন্সের বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি

Advertisement

এদিকে তুষারঝড়ের কারণে কানাডার বিভিন্ন প্রদেশে ৩০ হাজারের বেশি ঘরবাড়ি এখনো বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।

আরো পড়ুন>> বিনামূল্যে শুক্রাণু সংরক্ষণ করতে পারবেন যুদ্ধরত রুশ সেনারা

যুক্তরাষ্ট্রের বাফেলো শহরের ওপর দিয়ে মঙ্গলবার বয়ে যাওয়া শক্তিশালী তুষারঝড় থেমে গেলেও রেখে গেছে তাণ্ডবের চিত্র। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের সময় ১৪০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। ঘরবাড়ি রাস্তাঘাট তুষারে ঢেকে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। হাজারো মানুষ বসবাস করছেন বিদ্যুৎহীন অবস্থায়।

ঝড়ের পর বুধবার সকাল থেকেই বাফেলোর রাস্তাঘাটের তুষার সরাতে কাজ শুরু করেন উদ্ধারকর্মীরা। দুই শতাধিক ট্রাকের সাহায্যে বরফ সরানো হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

তবে রাস্তায় বরফ জমে থাকায় যান চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। ঝড়ের সময় রাস্তায় বিকল হয়ে যাওয়া যানবাহন সরানোর কাজ চালিয়ে যাচ্ছে বাফেলোর পুলিশ। এদিকে ঝড়ের কারণে দেয়া জায়গায় জরুরি অবস্থার মধ্যেই অনেক জায়গায় লুটপাটের ঘটনাও ঘটেছে। নতুন করে উদ্ধার করা হয়েছে মরদেহ।

আরো পড়ুন>> ভারতীয় কাশির সিরাপ খেয়ে উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যু

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলজুড়েই এখন একই অবস্থা বিরাজ করছে। তুষারের কারণে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রজুড়ে বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। বিমানবন্দরগুলোতে লাগেজ নিয়ে দেখা দিয়েছে বিপত্তি।

এদিকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডার অবস্থাও অপরিবর্তিত রয়েছে। ওন্টারিও ও কুইবেকের হাজার হাজার মানুষ এখনো বিদ্যুৎহীন রয়েছেন। এরই মধ্যে সংযোগ দিতে কাজ শুরু করা হয়েছে। তুষারপাতের কারণে ট্রেন যোগাযোগব্যবস্থা স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!