শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানিয়েছে, অবন্ধুসুলভ আচরণ করায় এবার পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ‘বন্ধুত্বহীন’ দেশগুলোর প্রধানদের কোনো শুভেচ্ছা পাঠাবেন না।
ক্রেমলিন আরো জানায়, রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ দেশ তুরস্ক, সিরিয়া, সার্বিয়া, নিকারুগুয়া, কিউবা, চীন, ভারত, ভিয়েতনাম, ভেনেজুয়েলা, হাঙ্গেরি, ব্রাজিল, বলিভিয়া, দক্ষিণ ওসেতিয়া, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, বেলারুশ, আর্মেনিয়া, আজারবাইজান ও জর্জিয়ার আবখাজিয়ার নেতাদের নতুন বছর ও ছুটির শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।
.png)
ক্রেমলিনের পক্ষ থেকে বিশেষ করে তুরস্কের কথা উল্লেখ করা হয়েছে। তারা বলেছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পুতিন। আন্তর্জাতিক কঠিন পরিস্থিতির মধ্যেও তুরস্ক-রাশিয়ার মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে বলেও জানায় রুশ প্রেসিডেন্টের দফতর।