শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে নতুন বছর শুরুর প্রথম দুই ঘণ্টা বিমান হামলার সাইরেন বেজেছে কিয়েভসহ গোটা ইউক্রেনজুড়ে।
এসময় অনেকেই ঘরের বেলকনিতে এসে 'গ্লোরি অব ইউক্রেন! গ্লোরি অব হিরোস' বলে চিৎকার করতে থাকে।
.png)
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, নতুন বছরের প্রথম বিস্ফোরণগুলো মধ্যরাত পেরিয়ে যাওয়ার প্রায় ৩০ মিনিট পরে শুরু হয়েছিল, দুটো জেলাকে কেন্দ্র করে আক্রমণ শুরু হয়েছিল। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আরো পড়ুন>> ৫৪ বছর পর পেলেন হারানো মানিব্যাগ
এর আগে, শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপ্রধান ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয়রা যুদ্ধে বিজয়ী না হওয়া পর্যন্ত লড়াই করবে, যেটি এখন এর এগারোতম মাসে রয়েছে। আমরা লড়াই করেছি এবং লড়াই চালিয়ে যাব।
উল্লেখ্য, বিশ্ববাসীকে যাতে নতুন বছরে ইউক্রেনের জয়ের সুখবর দিতে পারেন, এ কামনা করে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নববর্ষের শুভেচ্ছা জানানোর কয়েক মিনিট পর থেকেই হামলা শুরু হয়।
সূত্র: আল-জাজিরা