ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৪০ বছর পরিচ্ছন্নতাকর্মীর কাজ করা নারী এখন গয়ার ডেপুটি মেয়র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৭, ১ জানুয়ারি ২০২৩
৪০ বছর পরিচ্ছন্নতাকর্মীর কাজ করা নারী এখন গয়ার ডেপুটি মেয়র
চিন্তা দেবী - ফাইল ছবি

ভারতের বিহার রাজ্যের গয়া পৌরসভা নির্বাচনে ঐতিহাসিক ঘটনা ঘটল। সেখানে ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন চিন্তা দেবী। ৪০ বছর ধরে শহরের সরকারি দপ্তরে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করে আসছেন তিনি। আর তিনিই এবার শহরের অন্যতম অভিভাবক হতে চলেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, চিন্তা দেবী পরিচ্ছন্নতাকর্মীর কাজের পাশাপাশি সবজি বিক্রিও করেছেন।

এদিকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন গয়ার মেয়রসহ অন্য জনপ্রতিনিধিরা। সকলেই নির্বাচনে চিন্তা দেবীর জয়ে বেজায় খুশি। তারা জানিয়েছেন, এটিই গয়ার সংস্কৃতি।

Advertisement

ডেপুটি মেয়র নির্বাচনে চিন্তা দেবীকে সমর্থন করেছেন গয়ার সাবেক ডেপুটি মেয়র মোহন শ্রীবাস্তব। তিনি বলেন, ‘নির্বাচন জিতে ইতিহাস তৈরি করেছেন তিনি (চিন্তা দেবী)। ’

মোহন আরো বলেন, ‘নাগরিকরা পিছিয়ে পড়া মানুষকে সমর্থন করেছেন, সমাজ তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে।’

আরো পড়ুন>> নববর্ষের প্রথম প্রহরেই কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা

গয়ার এই সংস্কৃতি অবশ্য নতুন না। আগেও পিছিয়ে পড়া মানুষ মাইলফলক তৈরি করেছে বিহারের এই প্রাচীন শহরে। ১৯৯৬ সালে নীতিশ কুমারের দল জেডিইউর হয়ে গয়ার লোকসভায় নির্বাচিত হন ভগবতী দেবী। তিনি প্রান্তিক মুসাহার সম্প্রদায়ের। এই ভগবতী দেবীর পেশা ছিল পাথর ভাঙা। গত নব্বইয়ের দশকে গয়ার এই ঘটনায় হৈচৈ পড়ে গিয়েছিল।

গয়ার নতুন নির্বাচিত মেয়র গণেশ পাসোয়ান বলেন, গয়া সেই স্থান, যেখানে মানুষ আলোকিত হয়। এখানে মুসাহার সম্প্রদায়ের একজন নারী লোকসভায় গিয়েছেন। মানুষ এখানে উদাহরণ তৈরি করে। একজন নারী, যিনি এলাকার শৌচালয় পরিচ্ছন্ন করতেন, তিনি আজকে শহেরর ডেপুটি মেয়র। গোটা পৃথিবীর কাছেই এটা উদাহরণ। ঐতিহাসিক ঘটনা।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: ভারত মেয়র
লিংক সফলভাবে কপি হয়েছে!