ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মন্দিরের ওপর বিধ্বস্ত হলো বিমান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫৫, ৬ জানুয়ারি ২০২৩
মন্দিরের ওপর বিধ্বস্ত হলো বিমান
ছবি: সংগৃহীত

ভারতে এক মন্দিরের গম্বুজে ধাক্কা খেয়ে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির এক পাইলট নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরো এক পাইলট।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে এই ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ৪০০ কিলোমিটার দূরে রেওয়া জেলায় বিমানটি বিধ্বস্ত হয়।

Advertisement

মধ্যপ্রদেশের চোরহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জে পি প্যাটেল বলেন, প্রশিক্ষণের সময় একটি মন্দিরের গম্বুজ এবং একটি গাছে আঘাত করার পর বিমানটি চোরহাট্টা বিমানবন্দর থেকে তিন কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।

আরো পড়ুন>> ডেবে যাচ্ছে জমি, বিপর্যয়ের মুখে শহর

এই কর্মকর্তা জানিয়েছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলটের নাম ক্যাপ্টেন বিশাল যাদব (৩০)। এছাড়া এই ঘটনায় প্রশিক্ষণার্থী পাইলট আনশুল যাদব আহত হন এবং পরে তাকে উদ্ধার করে সরকারি সঞ্জয় গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রেওয়া জেলার কালেক্টর মনোজ পুষ্প এবং পুলিশ সুপার ননবনীত ভাসিন ঘটনাস্থলে রয়েছেন এবং দুর্ঘটনার বিষয়ে তারা আরও বিস্তারিত জানার অপেক্ষা করছেন বলে জেলা কর্মকর্তারা জানিয়েছেন।

এছাড়া প্রাথমিকভাবে খারাপ আবহাওয়া এবং ওই এলাকায় বিরাজমান কুয়াশাকে দুর্ঘটনার কারণ হিসেবে দায়ী করা হচ্ছে বলে পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএনআই

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!