ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২১, ১৫ জানুয়ারি ২০২৩
নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত
ছবি: সংগৃহীত

নেপালে ৭২ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় সকালে কাস্কি জেলার পোখারায় বিমানটি বিধ্বস্ত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট

প্রতিবেদনে বলা হয়, রাজধানী কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল ইয়েতি এয়ারলাইন্সের এআরটি ৭২ বিমানটি।

Advertisement

আরো পড়ুন>> বাইডেনের বাড়ি থেকে মিলল আরো গোপন নথি

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া বিমানটিতে মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন।

হেলিকপ্টারে উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হচ্ছে। এসব ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সে জায়গা অনেক আগুন ও ধোঁয়ায় পূর্ণ হয়ে গেছে।

ভিডিওটি দেখুন...

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!