ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিমানসংস্থার ভুলে অন্য মহাদেশে চলে গিয়েছিল ব্যাগ, ফিরে পেলেন চার বছর পর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫২, ১৩ জানুয়ারি ২০২৩
বিমানসংস্থার ভুলে অন্য মহাদেশে চলে গিয়েছিল ব্যাগ, ফিরে পেলেন চার বছর পর
এপ্রিল গ্যাভিন - ফাইল ছবি

চার বছর আগে বিমানযাত্রার সময়ে হারিয়ে গিয়েছিল ব্যাগ। যাত্রী ভেবেছিলেন আর কোনও দিন ফিরে পাবেন না সেটি। কিন্তু নিজের ভাবনাকে ভুল প্রমাণ করে হারানো সেই ব্যাগ ফিরে পেয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের বাসিন্দা ওই নারীর নাম এপ্রিল গ্যাভিন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে এপ্রিল জানিয়েছেন নিজের অভিজ্ঞতার কথা।

তিনি জানান, ২০১৮ সালের ৪ অগস্ট ‘ইউনাইটেড এয়ারলাইন্স’ নামের একটি বিমানসংস্থার বিমানে শিকাগো যাচ্ছিলেন তিনি। তখনই বিমান সংস্থা তার ব্যাগ হারিয়ে ফেলে।

Advertisement

এপ্রিলের অভিযোগ, এর পর থেকে তিনি বার বার ওই সংস্থাকে অনুরোধ করেন যাতে তার ব্যাগটি খুঁজে দেওয়া হয়। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও কোনও সদুত্তর দিতে পারেনি বিমান সংস্থা। বার বার বলা হয়, এপ্রিলের ব্যাগ কোথায় তা তারা জানে না।

আরো পড়ুন>> মোদির পাঁচ স্তরের নিরাপত্তা বলয় ভাঙলো ছোট বালক

এর পর কেটে গিয়েছে প্রায় ৪ বছর। ব্যাগ ফিরে পাওয়ার আশাও ছেড়ে দিয়েছিলেন এপ্রিল। কিন্তু কিছু দিন আগে ওই বিমান সংস্থার টেক্সাসের অফিস থেকে একটি ফোন আসে তার কাছে। জানানো হয়, তার ব্যাগ পাওয়া গিয়েছে।

এও জানানো হয়, ব্যাগটি চলে গিয়েছিল দক্ষিণ আমেরিকার দেশ হন্ডুরাসে! যে কর্মচারী এপ্রিলকে ফোনে ব্যাগটি খুঁজে পাওয়ার খবর দেন তিনি জানান, ৪ বছর ধরে ব্যাগটির কোনও খোঁজ ছিল না, এ কথা শুনে তিনিও ভেবেছিলেন কোথাও ভুল হচ্ছে। কিন্তু নথি খতিয়ে দেখে তিনি বুঝতে পারেন, সত্যি ব্যাগটি অত দিন আগেই খোয়া গিয়েছিল।

হন্ডুরাস থেকে টেক্সাসে আসে ব্যাগটি। তার পর তা ফিরিয়ে দেওয়া হয় তাকে।

এপ্রিল জানিয়েছেন, কোথাও কোথাও একটু রং উঠে গেলেও মোটের উপর নতুনের মতোই রয়েছে ব্যাগটি। দ্বিতীয় একটি ভিডিওতে এপ্রিল জানিয়েছেন, শুধু হারানো ব্যাগই নয়, ক্ষতিপূরণ বাবদ কিছু টাকাও পেয়েছেন তিনি। প্রায় ১ লক্ষ ৩৮ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছে বিমান সংস্থা।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!