ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মনোবিদ সেজে রোগীদের ঠকিয়ে কোটি কোটি অর্থ আত্মসাৎ! ২০ বছর পর ধরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪০, ১২ জানুয়ারি ২০২৩
মনোবিদ সেজে রোগীদের ঠকিয়ে কোটি কোটি অর্থ আত্মসাৎ! ২০ বছর পর ধরা
জোলিয়া আলেমি - ফাইল ছবি

দীর্ঘ ২০ বছর ধরে ব্রিটেনে এক জন যোগ্যতাসম্পন্ন মনোবিদ হিসাবে কাজ করে এসেছেন জোলিয়া আলেমি। কিন্তু সম্প্রতি ফাঁস হয়েছে তার আসল কীর্তি। অভিযোগ, তিনি আদৌ ডাক্তার নন। ডাক্তারির যোগ্যতাও নেই তার। যে সার্টিফিকেট দেখিয়ে ব্রিটেনের ন্যাশনাল হেল্‌থ সার্ভিসে (এনএইচএস) চাকরি করতেন তিনি, তার সবই ভুয়ো। জাল সার্টিফিকেট তৈরি করে রোগীদের ঠকিয়ে ২০ বছরে প্রচুর অর্থ রোজগার করেছেন জোলিয়া।

মামলাকারীর অভিযোগ, এই দুই দশক ধরে এক মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ২০ লাখ ৮৩ হাজার টাকা) রোজগার করেছেন জোলিয়া। তিনি এনএইচএস-এ যে শংসাপত্র দেখিয়েছিলেন, তাতে লেখা ছিল নিউ জিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডাক্তারি পাশ করেছেন। অভিযোগ, অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সেই শংসাপত্র ছিল জাল।

মামলাকারীর আরো অভিযোগ, ডাক্তারির পরীক্ষায় ফেল করেছেন জোলিয়া। তার পরেই জাল শংসাপত্র বানিয়ে মনোবিদ হিসাবে নিজেকে পরিচিত করেন। কেউ এত দিন তার কীর্তি ধরতেই পারেননি।

আরো পড়ুন>> চীনে ভিড়ের মধ্যে চলন্ত গাড়ির ধাক্কা, নিহত ৫

ব্রিটেনে সরকারি হিসাবে নথিভুক্ত ডাক্তার হতে দরকার মেডিসিন এবং সার্জারিতে ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি। তার আগে দীর্ঘ ৬ বছর ডাক্তারি শিক্ষাও আবশ্যিক। অভিযোগ, জোলিয়া মেডিসিনে ব্যাচেলর ডিগ্রির জন্য পড়াশোনা করেন। প্রথম ধাপে পাশও করেছিলেন। কিন্তু পরে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় আর পাশ করতে পারেননি।

ইরানে জন্ম হলেও খাতায়কলমে নিউ জিল্যান্ডের নাগরিক জোলিয়া। কর্মসূত্রে ব্রিটেনে থাকতেন। সে দেশের আদালতেই এবার কড়া শাস্তির মুখে পড়তে হয়েছে তাকে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!