ইয়েতি এয়ারলাইন্সের বিমানটিতে ক্রু সদস্যসহ মোট ৭২ জন যাত্রী ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রোববার রাতে জানায়, এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার হওয়া মৃতদেহগুলো শনাক্তের কাজ।
নেপাল পুলিশের মুখপাত্র টেক প্রসাদ রাই বলেন, দেহগুলো শনাক্তের কাজ শুরু হয়েছে। রোববার সন্ধ্যার দিকে আর নতুন কোনো মরদেহ উদ্ধার করা যায়নি। সোমবার আবারো উদ্ধার অভিযান শুরু হবে।
.png)
নেপালের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, বিমানটিতে পাঁচ ভারতীয়, চার রাশিয়ান, দুই কোরিয়ান, এক আইরিশ, এক অস্ট্রেলিয়ান, এক আর্জেন্টাইন ও এক ফরাসি পর্যটক ছিলেন। আর বাকি ৫৩ যাত্রী ও চার ক্রু সদস্যের সবাই নেপালি।
ইয়েতি এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, সব মরদেহ এখন পোখারায় আছে। শনাক্তের পর প্রক্রিয়া মেনে তারা সব মরদেহ তাদের স্বজনদের কাছে পৌঁছে দেবে।