রোববার (১৫ জানুয়ারি) সকালে রাজধানী কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশে উড়ে যাওয়া ইয়েতি এয়ারলাইন্সের এটিআর-৭২ বিমানটি পোখারার নতুন ও পুরাতন বিমানবন্দরের মাঝামাঝি জায়গায় একটি পাহাড়ঘেরা স্থানে আছড়ে পড়ে।
দুর্ঘটনাকবলিত বিমানটিতে ৭২ জন আরোহী ছিলেন। আরোহীদের মধ্যে ৬৮ যাত্রী এবং চারজন ক্রু। এখন পর্যন্ত মোট ৬৮ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির উদ্ধার কর্মীরা। তবে ভাইরাল হওয়া ভিডিও ওই বিমানের কিনা তা নিশ্চিত করা যায়নি।
.png)
আরো পড়ুন>> নেপালে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮
ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি অল্প গতিতে আকাশে উড়ছে। এর আগেই একটি বিকট শব্দ হয়।
বিমানটিতে ১৫ জন বিদেশি যাত্রী ছিলেন। যার মধ্যে ৬ শিশুও রয়েছে। এছাড়া ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়, ৪ জন রুশ, ২ জন কোরিয়ান এবং ১ জন আর্জেন্টিনার যাত্রী ছিল। আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ফ্রান্সের একজন করে যাত্রী ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে ইয়েতি বিমান সংস্থা।
ভিডিওটি দেখুন...
সূত্র: এনডিটিভি