ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মেট্রোয় চেপে বিয়ের আসরে কনে, নেটিজেনরা হতবাক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৯, ২০ জানুয়ারি ২০২৩
মেট্রোয় চেপে বিয়ের আসরে কনে, নেটিজেনরা হতবাক
ছবি: সংগৃহীত

সড়কে যানজটের কারণে নির্ধারিত সময়ে বিয়ের মণ্ডপে পৌঁছাতে পারবেন না কনে। এতে লগ্নভ্রষ্টা হতে পারে। তাই কোনো কিছু না ভেবেই কনে এবং তার কয়েকজন সহযাত্রী উঠে পড়লেন মেট্রোয়। 

ভারতের বেঙ্গালুরুতে বিরল এ ঘটনা ঘটেছে। বিয়ের সাজে কনেকে মেট্রোয় দেখে সাধারণ যাত্রীরাও হয়েছেন বিস্মিত। তবে কেন এমন ঘটনা, সবার মধ্যেই উঠছে প্রশ্ন। 

বিয়ের কনে মেট্রোয় চেপে ছাদনাতলায়, এই দৃশ্য একেবারেই বিরল। ফলে এই ঘটনা ক্যামেরাবন্দি করতে পিছপা হননি সহযাত্রীরা। ফলে মুহূর্তের মধ্যে ভাইরালও হয়েছে ভিডিওটি। এ ঘটনায় নেটিজেনরা হতবাক হয়েছেন।

Advertisement

বেঙ্গালুরুতে দিনের পর দিন গাড়ির সংখ্যা বেড়েই চলেছে। যে কারণে যাত্রীদের প্রতিদিন যানজটে পড়তে হয়। ঘটনার দিনে শহরের রাস্তায় তীব্র যানজটের মুখে পড়ে কনের গাড়ি। দীর্ঘক্ষণ গাড়িতে তারা অপেক্ষার পর মেট্রোয় গন্তব্যে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। এরপরই কনে তার কয়েকজন সঙ্গী ও পরিবারের লোকজনের সঙ্গে মেট্রোয় উঠে পড়েন।

এদিকে হাসিমুখে কনেযাত্রীদের সঙ্গে ছবি তুলতেও দেখা গেছে কনেকে। পরে জানা যায়, নির্বিঘ্নে ঐ কনের বিয়ে সম্পন্ন হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!