ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কুকুরকে ‘কুকুর’ ডাকাই কাল হলো প্রতিবেশীর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৫, ২১ জানুয়ারি ২০২৩
কুকুরকে ‘কুকুর’ ডাকাই কাল হলো প্রতিবেশীর
ছবি: সংগৃহীত

ভারতের ডিন্ডিগুল জেলায় পালিত কুকুরকে কুকুর বলে ডাকায় প্রতিবেশী এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

দেশটির পুলিশ জানিয়েছে, উলাগামপট্টিয়ারকোট্টমের বাসিন্দা নির্মলা ফাতিমা রানী এবং তার ছেলে ড্যানিয়েল এবং ভিনসেন্ট ৬২ বছর বয়সী ওই প্রতিবেশীকে পোষা কুকুরকে কুকুর বলে না ডাকতে সতর্ক করেছিলেন। কিন্তু তিনি কথা শোনেনি। 

বৃহস্পতিবার সকালে নাতিকে নিয়ে ওই প্রতিবেশী খামারে কাজ করতে যায়। এ সময় নাতিকে পানির পাম্প বন্ধ করার কথা বলা হয়। সঙ্গে নাতিকে একটি লাঠি জোগাড় করতেও বলা হয়। কারণ কুকুরটি আশপাশে থাকলে তাকে পেটানো হবে।

Advertisement

এদিকে কুকুরটি মালিক ড্যানিয়েল এ কথা শুনে ফেলেন। পরে লাঠি নিয়ে তেড়ে গিয়ে ওই বৃদ্ধের ওপর হামলা করলে বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যায়। 

ঘটনার পরই ড্যানিয়েল ও তার পরিবার পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে শুক্রবার নির্মলা ও তার ছেলেদের গ্রেফতার করে পুলিশ।

সূত্র: টামইস অব ইন্ডিয়া। 

ডেইলি-বাংলাদেশ/আরআই
ট্যাগ: খুন ভারত
লিংক সফলভাবে কপি হয়েছে!