ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তিব্বতে ভয়াবহ তুষারধস, ৫ দিনে মৃত বেড়ে ২৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮, ২২ জানুয়ারি ২০২৩
তিব্বতে ভয়াবহ তুষারধস, ৫ দিনে মৃত বেড়ে ২৮
ছবি: সংগৃহীত

তিব্বতের নিয়েংচি শহরে ভয়াবহ তুষারধসের ঘটনায় ৫ দিনে মৃত বেড়ে অন্তত ২৮ জন হয়েছে বলে জানিয়েছে। গত মঙ্গলবার রাতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরটির একটি সড়ক সুড়ঙ্গের বহির্গমন পথে তুষারধসের এ ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা বহু মানুষ আটকা পড়ে।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ তিব্বত মহাসড়কের সাড়ে ৭ কিলোমিটার একটি অংশে আটকে পড়া লোকজনকে উদ্ধারের জন্য মোট ১ হাজার ৩৪৮ জন কর্মী ও ২৩৬টি সরঞ্জাম মোতায়েন করেছিল। এরপর থেকে শুক্রবার পর্যন্ত ৫৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়, তাদের মধ্যে পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার রাতে সিনহুয়া জানায়, উদ্ধারকাজ শেষ হয়েছে। তবে এখনো কত জন নিখোঁজ রয়েছে তা জানা যায়নি। 

Advertisement

আরেকটি গণমাধ্যম জানায়, মেইনলিং কাউন্টির গ্রাম পাই ও মেডগ কাউন্টির ডক্সং লা টানেলর মধ্যবর্তী স্থানের একটি অংশ তুষারধসে চাপা পড়েছে। এতে অনেক গাড়ি ও মানুষ আটকা পড়েছে। সাড়ে ৪ হাজার মিটার (১৪ হাজার ৭৬৪ ফুট) উচ্চতার ডক্সং লা পর্বত বেশ খাড়া এবং এর ভেতর দিয়ে যাওয়া মহাসড়কের ডক্সং লা অংশটি বেশ বন্ধুর।

সিনহুয়া জানিয়েছে, আবহাওয়া উষ্ণ হচ্ছে আর এর মধ্যে জোরালো বাতাসের কারণে তুষারধসের এ ঘটনাটি ঘটেছে। প্রায় ৯ হাজার ৩০০ ফুট গড় উচ্চতায় অবস্থিত নিয়েংচি শহরটি তিব্বতের একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র।

বিশ্বের সর্বোচ্চ পবর্তমালা হিমালয়ে প্রায়ই ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটে। এর আগে, অক্টোবরে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের দ্রৌপদী কা ডান্ডা-টু পর্বতে তুষারধসের ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!