ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মন্দিরে উৎসব চলাকালে ক্রেন উল্টে পড়ে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৯, ২৪ জানুয়ারি ২০২৩
মন্দিরে উৎসব চলাকালে ক্রেন উল্টে পড়ে নিহত ৪
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিল নাড়ুর একটি মন্দিরে উৎসব চলাকালে ক্রেন উল্টে পড়ে চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো নয়জন।

পুলিশ জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত সোয়া ৮টার দিকে তামিল নাড়ুর রানিপেত শহরের দ্রৌপদী মন্দিরে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ক্রেনে দেবদেবীর মূর্তি ছিল, প্রায় আটজন তাতে চড়ে ভক্তদের কাছ থেকে মালা নিচ্ছিলেন। এ বিষয়টি দ্রৌপদী আম্মান উৎসবের অংশ।

Advertisement

তামিলদের ঐতিহ্যবাহী লোকজ উৎসব পোঙ্গলের পর দ্রৌপদী আম্মান উৎসব অনুষ্ঠিত হয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, লোকজন ক্রেনটি থেকে ঝুলে আছে আর সেটি মাটিতে পড়ে যাচ্ছে। 

আরো পড়ুন>> মন্দিরে উৎসব চলাকালে ক্রেন উল্টে পড়ে নিহত ৪

ক্রেনটি বিধ্বস্ত হওয়ার সময় মন্দিরের ভক্তরা আতঙ্কে চারদিকে ছোটাছুটি শুরু করে। এ ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

রানিপেতের পুলিশ সুপার দীপা সত্যায়ন বলেন, “ক্রেনটির একটি অংশ উঁচুতে ছিল। ভারসাম্য না থাকার কারণে সেটি উল্টে পড়েছে বলে মনে হচ্ছে। তদন্ত চলছে।”

ক্রেন চালককে হেফাজতে নেওয়া হয়েছে বলে রানিপেতের কালেক্টর ভাস্করা পান্ডিয়ান জানিয়েছেন।

তিনি আরো জানান, ব্যক্তিগত ওই মন্দিরের উৎসবে ক্রেন ব্যবহারের অনুমতি নেওয়া হয়নি।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!