ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ন্যাটোর গতি বুঝতে যা করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪৫, ২৪ জানুয়ারি ২০২৩
ন্যাটোর গতি বুঝতে যা করছে রাশিয়া
ছবি: সংগৃহীত

ন্যাটোর সম্ভাব্য সম্প্রসারণ বুঝে সামরিক পরিকল্পনা সাজাবে রাশিয়া। ইউক্রেনে অভিযানের দায়িত্বপ্রাপ্ত নতুন রুশ জেনারেল এমনটাই জানিয়েছেন। 

রাশিয়ার শীর্ষ কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিনকে নিয়োগের তিন মাস পর গত ১২ জানুয়ারি সরিয়ে দেওয়া হয়। সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে তার স্থলাভিষিক্ত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনে অভিযানের দায়িত্বপ্রাপ্ত এই রুশ জেনারেল বলেন, আধুনিক অর্থনৈতিক সম্পর্কের আলোকে রাশিয়ার সৈন্য সমাবেশ প্রশিক্ষণ সম্পূর্ণভাবে গ্রহণ করা হয়নি।

Advertisement

তিনি আরো বলেন, আমাকে সব ঠিক করতে হবে। চলতি মাসের মাঝামাঝিতে ঘোষিত সামরিক সংস্কার নিরাপত্তা হুমকির আলোকে সমন্বয় করা হবে। সূত্র: আল জাজিরা।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!