ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

খেরসন-খারকিভে রাশিয়ার হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৩, ৩০ জানুয়ারি ২০২৩
খেরসন-খারকিভে রাশিয়ার হামলায় নিহত ৪
ছবি: সংগৃহীত

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে বিমান হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে নতুন করে রুশ বাহিনীর গোলাগুলির মধ্যে তিনজন নিহত হয়েছেন।

রোববার (২৯ জানুয়ারি) রাত্রিকালীন এক বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রোববার রুশ সেনাবাহিনী সারাদিন নৃশংসভাবে খেরসন গোলাবর্ষণ করছে। এতে ৩ জন নিহত ও ৬ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে দুইজন নারী এবং হাসপাতালের একজন নার্স রয়েছেন।

Advertisement

গত বছরের নভেম্বরে রাশিয়া ইউক্রেনের দক্ষিণ ফ্রন্ট থেকে সেনা প্রত্যাহার করে। সেই থেকে এই অঞ্চল তুলনামূলকভাবে শান্ত রয়েছে।

আরো পড়ুন>> পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ২৮

খেরসন হলো চারটি শহরের অন্যতম শহর যা রাশিয়া তাদের ফেডারেশনে অন্তর্ভুক্ত করেছে। যদিও এই চার শহরের সব অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণ নেই। শহরগুলোর আঞ্চলিক রাজধানীতে প্রায়ই গোলাবর্ষণ হচ্ছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে। যুদ্ধের ৩৪০ তম দিন পার হয়েছে। যুদ্ধ বন্ধের এখন পর্যন্ত কোনো স্পষ্ট লক্ষণ নেই।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!