ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভূমিকম্পের মাত্র এক মিনিটেই আঘাত হানে আটটি আফটারশক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮, ৬ ফেব্রুয়ারি ২০২৩
ভূমিকম্পের মাত্র এক মিনিটেই আঘাত হানে আটটি আফটারশক
ছবি: সংগৃহীত

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খারমানমারাসের গাজিয়ানতেপ শহরের কাছে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন

সিএনএনের সাংবাদিক এয়াদ কুর্দি জানান, তিনি গাজিয়ানতেপ শহরেই থাকেন। ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর খুবই শক্তিশালী আটটি আফটার শকও হয়েছে। এতে তার ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র মাটিতে পড়ে যায়।

Advertisement

ভূমিকম্পের পরপরই তার আশপাশের বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় আশ্রয় নেন বলেও জানিয়েছেন তিনি। 

আবহাওবিদরা বলছেন, এরকম শক্তিশালী ভূমিকম্পের পর কয়েক ঘণ্টা এমনকি কয়েকদিন পর পর্যন্তও আফটারশক হতে পারে। 

আরো পড়ুন>> তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯৫

সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে তুরস্কে।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস এক বিবৃতি অনুযায়ী, পর পর দু’টি ভূমিকম্প হয়েছে তুরস্কে। প্রথমটি হয়েছে ভোর ৪ টা ১৭ মিনিটে এবং সেটির মাত্রা ছিল ৭ দশমিক ৮; দ্বিতীয়টি ঘটে তার ১৫ মিনিট পর। সেটি মাত্রা ছিল ৬ দশমিক ৭।

সিরিয়া, লেবানন এবং সাইপ্রাসেও কম্পন অনুভূত হয়েছে।  

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২০০ জনে দাঁড়িয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!